• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসির বিদায় স্মরণীয় করতে জীবন বাজি রাখার অঙ্গীকার মেদিনার

স্পোর্টস ডেস্ক
  ২৬ জুন ২০২৬, ২৩:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপই হতে পারে লিওনেল মেসির শেষ বৈশ্বিক আসর। তাই অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে তুলতে মাঠে ‘জীবন বাজি রেখে’ লড়াই করার অঙ্গীকার করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফিফার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, ‘আমাদের সামনে এখন ছয়টি ফাইনাল। প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দিয়ে লড়ব। অধিনায়কের বিদায়টা যেন সবচেয়ে সুন্দরভাবে হয়, সে জন্য মাঠে জীবন বাজি রেখে খেলব। অবশ্যই চাই তিনি আরও খেলুন। তবে আমরা জানি, প্রতিটি ম্যাচে নিজেদের উজাড় করে দিতে হবে।’

বাম প্রান্তের নিয়মিত ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো চোটে পড়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান মেদিনা। তবে সতীর্থের দুর্ভাগ্যের কারণে সুযোগ পাওয়ায় মিশ্র অনুভূতির কথাও জানান তিনি।

মেদিনা বলেন, ‘খেলার সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমি এভাবে সুযোগ চাইনি। নিকো চোট পেয়েছে, যাকে আমি খুবই সম্মান করি। তার সঙ্গে আমার কথা হয়েছে। এখন কোচিং স্টাফ যে সিদ্ধান্তই নিক, আমরা সবাই প্রস্তুত। দলের ফল ভালো হচ্ছে, অধিনায়কও দারুণ খেলছেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসির প্রথম গোলের আগে বাঁ দিক থেকে দারুণ একটি পাস দিয়েছিলেন মেদিনা। ম্যাচ শেষে মেসি মজা করে সেই অ্যাসিস্টের সঙ্গে বার্সেলোনায় জর্দি আলবার অসংখ্য অ্যাসিস্টের তুলনা করেছিলেন। তবে বিষয়টি হালকাভাবেই নিয়েছেন এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘আমার মনে হয়, মেসি একটু বাড়িয়েই বলেছেন। তিনি হয়তো জর্দি আলবার সঙ্গে পুরোনো দিনের কথা মনে করেছিলেন। আমি শুধু মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’

বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার পথটা সহজ ছিল না বলেও জানান অলিম্পিক মার্সেইয়ের এই ফুটবলার।

আরও পড়ুন

ভিনির গোল বাতিলের প্রতিবাদে ফিফায় ব্রাজিল

উরুগুয়ের বিপক্ষে অন্তত পয়েন্ট চায় স্পেন

বিশ্বকাপে নকআউটের সমীকরণে কেপভার্দে-সৌদি আরবের লড়াই

মেদিনা বলেন, ‘ব্যক্তিগতভাবে বছরটা কঠিন ছিল। কিন্তু আমি কখনো লক্ষ্য থেকে সরে যাইনি। কঠোর পরিশ্রম করে গেছি।’

সাক্ষাৎকারের শেষদিকে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। আর্জেন্টিনার ভিয়া ফিওরিতো এলাকায় বেড়ে ওঠা মেদিনা বলেন, ‘আমার মা ও পরিবারের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। তারা সবসময় আমাকে সঠিক পথে রাখার চেষ্টা করেছেন। আমি সবসময় আমার এলাকার প্রতিনিধিত্ব করতে চাই। ভিয়া ফিওরিতো মানেই দিয়েগো ম্যারাডোনা। তিনি যা সৃষ্টি করেছেন, আজও সেটাই আমাদের অনুপ্রাণিত করে।’

এমএস/

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
দেম্বেলের গোলে এগিয়ে ফ্রান্স
দেম্বেলের গোলে এগিয়ে ফ্রান্স
শুরুতেই এগিয়ে গেল সেনেগাল
শুরুতেই এগিয়ে গেল সেনেগাল
উরুগুয়ের বিপক্ষে অন্তত পয়েন্ট চায় স্পেন
উরুগুয়ের বিপক্ষে অন্তত পয়েন্ট চায় স্পেন
বিশ্বকাপে নকআউটের সমীকরণে কেপভার্দে-সৌদি আরবের লড়াই
বিশ্বকাপে নকআউটের সমীকরণে কেপভার্দে-সৌদি আরবের লড়াই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।